





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
হাসান (বসরী) (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, জুনদুব ইবনু আবদুল্লাহ (রা.) বসরার এ মসজিদে আমাদের কাছে হাদীস বর্ণনা করেন। সেদিন থেকে আমরা না হাদীস ভুলেছি না আশঙ্কা করেছি যে, জুনদুব (রা.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যা আরোপ করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোক আঘাত পেয়েছিল, তাতে সে কাতর হয়ে পড়েছিল। এরপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল। ফলে রক্ত আর বন্ধ হল না। শেষ পর্যন্ত সে মারা গেল। মহান আল্লাহ বললেন: আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার চেয়ে অগ্রগামী ভূমিকা পালন করল (অর্থাৎ সে আত্মহত্যা করল)। কাজেই, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।”
সহীহ বুখারী ও মুসলিমনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমাদের আগের একটি সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিল, যে আঘাত পেয়েছিল এবং ব্যথা সহ্য করতে না পেরে একটি ছুরি নিয়ে তার হাত কেটে ফেলল এবং মৃত্যুকে ত্বরান্বিত করল। রক্তক্ষরণ বন্ধ হওয়ার আগেই সে মারা গেল। আল্লাহ তা'আলা বললেন: আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার চেয়ে অগ্রগামী ভূমিকা পালন করল, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দু‘আ পড়তেন: “হে আল্লাহ! আমি আপনার নিকট নিজেকে সমর্পন করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপর তাওয়াক্কুল করলাম, আপনার কাছে প্রত্যাবর্তন করলাম ও আপনার ক্ষমতায় (শত্রুর বিরুদ্ধে) বিবাদ করলাম। হে আল্লাহ! আপনার ইজ্জতের অসীলায় আমি আশ্রয় চাই, আপনি ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই, আপনি আমাকে পথভ্রষ্ট করবেন না। আপনি সেই চিরঞ্জীব যে মরবে না। জিন ও মানব সকলেই মারা যাবে।”
সহীহ বুখারী ও মুসলিম, এটি সহীহ মুসলিমের শব্দ এবং বুখারী তা সংক্ষেপে বর্ণনা করেছেন।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে একটি ছিল: (اللهم لك أسلمت) "হে আল্লাহ! আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি"— অর্থাৎ আমি আত্মসমর্পণ করেছি এবং আনুগত্য করেছি। (وبك آمنت) "এবং আপনার প্রতি ঈমান এনেছি" — অর্থাৎ আমি সত্যায়ন করেছি এবং স্বীকার করেছি। (وعليك توكلت) "এবং আপনার উপরই ভরসা করেছি" — অর্থাৎ আমি আমার সব বিষয় আপনাকে সোপর্দ করেছি এবং আপনার উপর নির্ভর করেছি। (وإليك أنبت) "এবং আপনার দিকেই ফিরেছি" — অর্থাৎ আমি আপনার দিকেই প্রত্যাবর্তন করেছি এবং আপনার দিকে মুখ করেছি। (وبك خاصمت) "এবং আপনার সাহায্যেই শত্রুদের সাথে বিতর্ক করেছি" — অর্থাৎ আমি আপনার সাহায্যে শত্রুদের সাথে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করেছি। (اللهم إني أعوذ) "হে আল্লাহ! আমি আশ্রয় চাই"—অর্থাৎ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। (بعزتك) "আপনার শক্তির মাধ্যমে" — অর্থাৎ আপনার ক্ষমতা, প্রতিরোধ ও বিজয়ী শক্তির মাধ্যমে। (لا إله إلا أنت) "আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই"— অর্থাৎ আপনি ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই। (أن تضلني) "যাতে আপনি আমাকে পথভ্রষ্ট না করেন"— অর্থাৎ আপনার সন্তুষ্টি ও হিদায়াত থেকে আমাকে দূরে না রাখেন। (أنت الحي الذي لا يموت) "আপনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না” — অর্থাৎ আপনি চিরস্থায়ী, কখনো ধ্বংস হন না। (والجن والإنس يموتون) "অথচ জিন ও মানুষ মৃত্যুবরণ করে" — অর্থাৎ তারা ধ্বংসশীল।"
ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: এক লোক নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এভাবে সালাম করল ‘আসসালামু আলাইকুম’ আর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, “ওর জন্য দশটি নেকী।” তারপর দ্বিতীয় ব্যক্তি এসে ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ’ বলে সালাম পেশ করল। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, “ওর জন্য বিশটি নেকী।” তারপর আরেকজন এসে ‘আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’ বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন, “ওর জন্য ত্রিশটি নেকী।”
এটি আবূ দাউদ, তিরমিযী, আহমাদ ও দারিমী বর্ণনা করেছেন।এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন: আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন, তারপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার জন্য দশ নেকি লেখা হয়েছে। তারপর আরেকজন এল এবং বলল: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন, তারপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার জন্য বিশ নেকি লেখা হয়েছে। এরপর আরেকজন এল এবং বলল: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন, তারপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার জন্য ত্রিশ নেকি লেখা হয়েছে। অর্থাৎ, সালামের প্রতিটি বাক্যের জন্য দশটি করে নেকি লেখা হয়েছে।
আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলতেন: “হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়াত, তাকওয়া, অশ্লীলতা হতে পবিত্রতা এবং সচ্ছলতা প্রার্থনা করি।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি দোয়া ছিল: «اللهم إني أسألك الهدى» "হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত চাই," যা হল সৎপথ, সত্য জানার এবং তার ওপর আমল করার পথ, «والتقى» যা হল আল্লাহর আদেশ পালন এবং নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা, «والعفاف» যা হল নিষিদ্ধ বা অশোভন কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকা, «والغنى» যা হল মানুষের কাছে অভাবী না হওয়া, এমনভাবে যে, সে কেবল তার রব আল্লাহ তাআলার উপর নির্ভরশীল থাকে।
উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: একদা আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ‘আপনার জন্য সাফিয়ার এই এই হওয়া যথেষ্ট।’ (কোন কোন বর্ণনাকারী বলেন, তাঁর উদ্দেশ্য ছিল, সাফিয়া বেঁটে।) এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম (আমাকে) বললেন, “তুমি এমন কথা বললে, যদি তা সমুদ্রের পানিতে মিশানো হয়, তাহলে তা তার স্বাদ পরিবর্তন করে দেবে!” আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা তাঁর নিকট একটি লোকের পরিহাসমূলক ভঙ্গি নকল করলাম। তিনি বললেন, “কোন ব্যক্তির পরিহাসমূলক ভঙ্গি নকল করি আর তার বিনিময়ে এত এত পরিমাণ ধনপ্রাপ্ত হই, এটা আমি আদৌ পছন্দ করি না।”
এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।উম্মুল মুমিনীন আয়েশা (রাযি.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন: "সাফিয়্যা (রাযি.)-এর ব্যাপারে আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে, তার শারীরিক ত্রুটিগুলোর মধ্যে একটি হলো তিনি খাটো।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "তুমি এমন একটি কথা বলেছ, যা যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হয়, তবে তা সমুদ্রের পানিকে পরিবর্তন করে দেবে এবং তা নষ্ট করে দেবে।" আয়েশা (রাযি.) বললেন: "আমি এমন কাজ করেছি, যেমন একজন মানুষ অন্যকে ছোট করার জন্য করে থাকে।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "আমি কারো ত্রুটি নিয়ে আলোচনা করতে বা তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার মতো কাজ করতে বা তার মতো কথা বলতে পছন্দ করি না, এমনকি যদি সেজন্য আমাকে দুনিয়ার অনেক কিছুও দেওয়া হয় তবুও না।”
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি বলবে, (سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ) তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি বলে: «سبحان الله» অর্থাৎ আল্লাহকে সকল দোষ ও ত্রুটি থেকে পবিত্র, «العظيم» অর্থাৎ যিনি তাঁর সত্তা, গুণাবলি ও কাজে মহান , «وبحمده» অর্থাৎ তাঁর পরিপূর্ণ গুণাবলির প্রশংসার সাথে, তার জন্য জান্নাতে প্রতিবার বলার সময় একটি খেজুর গাছ রোপণ করা হয়।
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা এক অপরের প্রতি হিংসা করো না, কেনাবেচাতে জিনিসের মূল্য বাড়িয়ে এক অপরকে ধোঁকা দিয়ো না, একে অপরের প্রতি শত্রুতা রেখো না, একে অপর থেকে (ঘৃণাভরে) মুখ ফিরায়ো না এবং একে অপরের কেনাবেচার উপর কেনাবেচা করো না। আর আল্লাহর বান্দাগণ! তোমরা পরস্পর ভাই হয়ে যাও। মুসলিম মুসলিমের ভাই। সে তার প্রতি যুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তাকে মিথ্যারোপ করবে না এবং তাকে তুচ্ছ ভাববে না। আর তাকওয়া হচ্ছে এখানে। তিনি নিজ বুকের দিকে ইঙ্গিত করে এ কথা তিনবার বললেন। কোনো মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক মুসলিমের রক্ত, মাল এবং তার মর্যাদা অপর মুসলিমের ওপর হারাম।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেননবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যক্তিকে তার অপর ভাইয়ের সাথে ভালো আচরণ করতে উপদেশ দিয়েছেন এবং মুসলিম ভাইদের প্রতি কর্তব্য ও শিষ্টাচার তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে: প্রথম উপদেশ: পরস্পরের প্রতি হিংসা করোনা। অর্থাৎ কারো ব্যাপারে এমন আকাঙ্ক্ষা করোনা যেন তার কাছে থাকা কোনো নিয়ামত দূর হয়ে যায়। দ্বিতীয় উপদেশ: পরস্পর প্রতারণা করোনা। যেমন, কোনো পণ্যের মূল্যে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বলা, অথচ পণ্যটি কেনার কোনো ইচ্ছা নেই; কেবল বিক্রেতাকে উপকৃত করা বা ক্রেতার ক্ষতি করা উদ্দেশ্য। তৃতীয় উপদেশ: পরস্পরের প্রতি শত্রুতা করোনা। এটি হলো একে অপরকে অপছন্দ করা বা তার ক্ষতি করার ইচ্ছা। তবে যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় (যেমন: অন্যায় বা পাপের প্রতি ঘৃণা), তাহলে তা অপরিহার্য। চতুর্থ উপদেশ: একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। অর্থাৎ, কাউকে এড়িয়ে চলা বা তার থেকে মুখ ফিরিয়ে রাখা এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করা। পঞ্চম উপদেশ: অন্যের বিক্রয়ের ওপর বিক্রয় করবেন না। যেমন, ক্রেতাকে বলা: “আমার কাছে একই পণ্য আছে, যা এর চেয়ে কম মূল্যের বা উন্নত মানের।” অতঃপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একটি সামগ্রিক উপদেশ দিলেন এবং বললেন: তোমরা ভাইয়ের মতো হও। ফলে, উল্লিখিত নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকো এবং সৌহার্দ্য প্রদর্শন করো। সহানুভূতি, সদয়তা, কোমল ব্যবহার, ভালো কাজে সহযোগিতা করো, হৃদয়কে পবিত্র রাখো এবং সব অবস্থায় কল্যাণ কামনা কর। এমন ভ্রাতৃত্বের কতিপয় দাবি: একজন মুসলিম অন্য মুসলিমের প্রতি অত্যাচার না করা বা তার ওপর সীমালঙ্ঘন না করা। কোনো মুসলিম অন্য মুসলিমকে বিপদে সাহায্য করা থেকে বিরত না থাকা, অথচ তার উপর জুলুম হচ্ছে, আর সে তাকে সাহায্য করতে পারে। তার থেকে জুলুম প্রতিহত করা। কোন মুসলিমকে ছোট মনে করা বা তাকে তুচ্ছজ্ঞান করা থেকে বিরত থাকা এবং তাকে অবজ্ঞা ও ঘৃণার দৃষ্টিতে না দেখা; কেননা এটি অন্তরের অহংকারের ফল। অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তিনবার বলেন যে, তাকওয়া অন্তরে থাকে। যার অন্তরে সেই তাকওয়া রয়েছে, যা উত্তম চরিত্র, আল্লাহভীতি ও তাঁর নজরদারির অনুভূতি সৃষ্টি করে, সে কোনো মুসলিমকে তুচ্ছজ্ঞান করবে না। আর মুসলিমের জন্য খারাপ গুণ ও নিকৃষ্ট চরিত্রের মধ্যে যথেষ্ট হলো—তার অপর মুসলিম ভাইকে তুচ্ছজ্ঞান করা; আর এটি অন্তরের অহংকারের কারণে হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বোক্ত বিষয়ের প্রতি আবারও জোর দিয়ে বললেন যে, প্রতিটি মুসলিমের রক্ত, সম্পদ এবং সম্মান অপর মুসলিমের জন্য হারাম। রক্তের হারাম হওয়া মানে হলো—তার প্রাণ নেওয়া বা তাকে হত্যা করা কিংবা এর চেয়ে কম কিছু, যেমন আহত করা, প্রহার করা ইত্যাদি হারাম। সম্পদের হারাম হওয়া মানে হলো—তার সম্পদ অন্যায়ভাবে নেওয়া হারাম। আর সম্মানের হারাম হওয়া মানে হলো—তার ব্যক্তিগত সত্তা বা বংশীয় মর্যাদার নিন্দা করা হারাম।
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো পার্থিব দুর্ভোগ দূরীভূত করবে, আল্লাহ তার থেকে কিয়ামতের দিনের দুর্ভোগসমূহের মধ্যে কোনো একটি দুর্ভোগ দূর করবেন। আর যে ব্যক্তি কোনো সংকটে পতিত ব্যক্তির প্রতি সহজ করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার প্রতি সহজ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তা‘আলা দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। আর যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের সহযোগিতা করতে থাকে, আল্লাহও সে বান্দার সাহায্য করতে থাকেন। যে ব্যক্তি এমন পথে চলে- যাতে সে (দ্বীনের) বিদ্যা অর্জন করে, তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। আর যখনই কোনো সম্প্রদায় আল্লাহর কোনো এক ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে ও নিজেদের মধ্যে তা অধ্যয়ন করে, তখনই (আল্লাহর পক্ষ থেকে) তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয়, তাদেরকে (আল্লাহর) রহমত আচ্ছাদিত করে নেয়, ফিরিশতারা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ তাঁর নিকটবর্তী (ফিরিশতা)দের মধ্যে তাদের কথা আলোচনা করেন। আর যাকে তার আমল পশ্চাদ্গামী করেছে (অর্থাৎ নেকীর কাজ করে নি) তার বংশ তাকে অগ্রগামী করতে পারবে না।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেননবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, আল্লাহর কাছে একজন মুসলিমের প্রতিদান সেই ধরণেরই হয় যা একজন মুসলিম অপর মুসলিমের সাথে করে। যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব দুঃখ-কষ্ট দূর করে, লাঘব করে ও প্রতিহত করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কষ্ট দূর করে পুরস্কৃত করবেন। যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তির জন্য সহজ ও তার উপর শিথিল করে দেয় এবং তার কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখেরাতে সহজ করে দেবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখে, যেমন যদি সে তার ভুল-ত্রুটি সম্পর্কে জানতে পারে যা প্রকাশ করা উচিত নয়, তাহলে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে গোপন রাখবেন। আর আল্লাহ তাঁর বান্দার সাহায্যকারী হবেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের ধর্মীয় ও পার্থিব স্বার্থে সাহায্য করতে থাকবে। দোয়া, শারীরিক সহায়তা, অর্থ এবং অন্যান্য জিনিসের দ্বারা সাহায্য হয়। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে পথ চলে; আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কোন দল আল্লাহর ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং নিজেদের মধ্যে তা অধ্যয়ন করে, তবে তাদের উপর প্রশান্তি ও মর্যাদা অবতীর্ণ হয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তাঁর নিকটবর্তীদের মধ্যে তাদের প্রশংসা করেন। আর আল্লাহর সর্বোচ্চ সমাবেশে বান্দার উল্লেখ করা সম্মানের জন্য যথেষ্ট। যার আমল অসম্পূর্ণ, তাকে সৎকর্মশীলদের স্তরে উন্নীত করবে না। অতএব, বংশের সম্মান এবং পূর্বপুরুষদের গুণাবলীর উপর নির্ভর করে কাজকে অবহেলা করা উচিত নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আগার (আল মুযানী) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তাওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন এক শো বার তাওবা করি”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেননবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার তওবা ও ইস্তেগফার করার নির্দেশ দেন। তিনি নিজের সম্পর্কে বলেন যে, তিনি দিনে একশবারেরও বেশি আল্লাহ তা‘আলার কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন, অথচ তার অতীত ও ভবিষ্যতের পাপসমূহ ক্ষমা করা হয়েছে। এতেই আল্লাহ তা‘আলার প্রতি বিনয় এবং ইবাদতের পরিপূর্ণতা রয়েছে।